শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ঘাটাইলে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক প্রস্তুতি মূলক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভার প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম প্রমূখ। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,”পরিবার পরিকল্পনার সেবা গ্রহন করি কৈশোরকালিন মাতৃত্ব রোধ করি” এই শ্লোগান নিয়ে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular