Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের ৫০০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

ঘাটাইলে প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের ৫০০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবন্ধী ও দলিত হরিজন সম্প্রদায়ের ৫০০ শত শিক্ষার্থীকে মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বৃত্তির চেক প্রদান করেন।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। সরকারের সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচির অংশ হিসাবে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষারত প্রতিবন্ধী ও দলিত হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীকে বিভিন্ন অংকের টাকার এককালীন চেক প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, বিআরডিবি’র চেয়ারম্যান রুহুল আমিন, সমাজসেবা অফিসার আসাদুল ইসলাম, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান প্রমূখ।

 

RELATED ARTICLES

Most Popular