সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বউ-শ্বাশুড়িসহ তিন খুনের ঘটনায় থানায় মামলা

ঘাটাইলে বউ-শ্বাশুড়িসহ তিন খুনের ঘটনায় থানায় মামলা

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে শ্বাশুড়ি,গৃহবধূসহ তিন খুনের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার সকালে নিহত জমেলা বেগমের বড় ছেলের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় ৩০২/৩২৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, আজ রবিবার নিহত জামেলা বেগমের বড় ছেলের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়না তদন্ত চলছে। ময়না তদন্তের পর নিহত পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।

নিহতের পরিবাররা লাশ দাফনের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এখনো লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্য শীগ্রই উন্মোচন করা হবে। এ দিকে সুমীর প্রেমিকা শাহজালালের মা জামেলা খাতুনের সাথে কথা বললে তিনি জানান, সুমীর সাথে শাহজালালের প্রেমের সম্পর্ক ছিল। তিনি তার ছেলে হত্যার বিচার চান।

দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, পরকীয়ার কারণে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো- ওই গ্রামের জয়েন উদ্দিনের স্ত্রী সুমি (৩০) জয়েনের মা জমেলা বেগম (৬৫) ও কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের শাহজালাল (২৫)। এ ঘটনায় নিহত সুমির ৪ বছরের ছেলে সাফিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ধারালো ছুরি, রক্তাক্ত দুটি রড ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

শাহজালাল লাশ উদ্ধার হওয়া বসত ঘরের দেয়ালে দেখা যায় রক্ত দিয়ে লেখা কিছু কথা। সেখানে লেখা রয়েছে “এমনটা হত না যদি আমার সুমী আমার কাছে থাকতো, এই সবকিছুর জন্য সুমীর বাবা দায়ী”। এতেকরে স্থানীয়রা ধারণা করছেন, পরকীয়া সংক্রান্ত কোন ঘটনা থেকে এই তিন খুনের ঘটনা ঘটে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular