সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুর্ভোগ,আহত ৫

ঘাটাইলে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুর্ভোগ,আহত ৫

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল বাসস্ট্যান্ডে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২১ আগস্ট) সকাল সাতটার ঘাটাইল সদর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। সে সময় সড়কের যানজটে দুর্ভোগের সৃষ্টি হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন গোপালপুর উপজেলার নোমান (১৪), ট্রাকের হেলপার সরিষাবাড়ী উপজেলার জাহিদুল ইসলাম (৩৪), সুপারভাইজার গোপালপুর উপজেলার মোহাম্মদ জিন্না (৩৬) এবং ড্রাইভার ধনবাড়ী উপজেলার আবু বকর (৩৭)। এছাড়া মোটরসাইকেল চালক সুমন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি বাস সকাল সাতটার ঘাটাইল সদর জামে মসজিদের সামনে পৌঁছালে অপরদিক থেকে বেপরোয়াভাবে চালানো একটি মোটরসাইকেল বাসের সামনে চলে আসে। বাসের চালক মোটরসাইকেল চালককে রক্ষা করতে বামদিকে চাপিয়ে দিলে অপরদিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক বাস গাড়িটির সামনের অংশে লাগিয়ে দেয়। এতে বাস-ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় বাস, ট্রাক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা আহত বাসযাত্রী দুজনকে হাসপাতলে নিয়ে যায়। এদিকে ট্রাকে আটকে থাকা ড্রাইভারসহ কয়েকজনকে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসের সামনের অংশ কেটে তাদেরকে উদ্ধার করেন। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার জানান আহত নোমানের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সড়কে পরে থাকলে যানজটে দুর্ভোগের সৃষ্টি হয়। পরে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস ও ট্রাকটিকে সড়ক থেকে ফুটপাতে নামিয়ে নিয়ে আসলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular