ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন (সিএনজি চালক) নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৬.৩০টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার পোড়াবাড়ি পাবলিক ফাজিল মাদরাসা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১জন আহত হয়েছেন।
নিহত ব্যাক্তি ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে শামীম মিয়া (৪০)। আহত ব্যক্তি কালিহাতি উপজেলার সরাতৈল গ্রামের বাহার আলীর ছেলে সোলায়ইমান। তিনি পেশায় একজন ফল বিক্রেতা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আহত সোলায়ইমান আনারস আনার জন্য কালিহাতি থেকে মধুপুর যাওয়ার পথে উপজেলার পোড়াবাড়ি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সোলায়মানকে ঘাটাইল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত – চিকিৎসক।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম সরকার জানান, বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটকানো সম্ভব হয়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।