সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ব্রাহ্মণশাসন মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান

ঘাটাইলে ব্রাহ্মণশাসন মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলে ঘাটাইল ব্রাহ্মণশাসন মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অত্র কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান।

বিদ্যালয়টির গভর্নিং বডির সভাপতি সুমন খান বাবুর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা।

ইউএনও মো. সোহাগ হোসেন, ঘাটাইল থানা ওসি আজাহারুল ইসলাম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, প্রভাষক বজলূল কাদির রতন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গির হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ভর্তিকৃত ছাত্রীদের অনুষ্ঠানে বরণ করে নেয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular