ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে ফসলি জমির মাটি কাটা বন্ধে রাতের আধারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় এক মাটি ব্যবসায়িকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেণ আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী এ আদেশ প্রদান দেন। গতকাল বুধবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমির মাটি কাটা বন্ধে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একটি যৌথ টিম বের হয়। টিমের সদস্যরা উপজেলার ডাকতিয়া, মাকেশ্বর, গৌরাঙ্গী ও ডৌজানি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিয়ানের সময় জামুরিয়া ইউনিয়নের ডৌজানি এলাকায় ফসলি জমির মাটি কাটার অপরাধে তাহিনুর ইসলামকে (২০) এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
সে একই ইউনিয়নের মধ্যকর্ণা গ্রামের আব্দুল খালেকের ছেলে। বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এ দন্ড দেয়া হয়। এ সময় মাটি ভর্তি একটি হাইড্রলিক ট্রাক জব্ধ করা হয়। অন্যন জায়গার অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার যন্ত্র এস্কেভেটর নিয়ে দ্রæত সটকে পড়ে অসাধু মাটি ব্যবসায়িরা। অভিয়ানের সময় সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার ও প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবৎ রাতের আধারে ফসলি জমির মাটি এস্কেভেটর দিয়ে কেটে ইটভাটা সহ বিভিন্ন ভরাট কাজে বিক্রি করে আসছিল অসাধু মাটি ব্যবসায়িরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
