শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন 

ঘাটাইলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন 

সবুজ সরকার সৌরভ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ে অনিয়ম, দুর্নীতি ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানোর অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
বুধবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পৌর শহরের কলেজ মোড় চত্বরে ঘাটাইল
প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। পরে মানববন্ধন শেষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বলেন- ‘যাচাই বাছাই বোর্ডে যারা আসেননি তাদেরকেও মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। আবার অনেকে শুধু দেখা করে গেছেন তাদেরকেও মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন- ‘যাচাই বাছাই তালিকার মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ২০ থেকে ২২ জনের বেশী হবে না। সেখানে ৬৭ জনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এটা দুঃখজনক। অন্যদিকে, যাচাই-বাছাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের নাম বাদ পড়ার খবর শুনে গেল মঙ্গলবার হার্টস্টক মারা গেছেন।’
এছাড়াও জলিল- ‘জয়নাল আবেদীন ও ছালাম নামে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এটা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্চিত করেন তারা। এনময় সংবাদ সম্মলনে সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে পুন:যাচাই বাছাইয়ের দাবি জানিয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।’
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মহি উদ্দিন, সাবেক ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সিদ্দিকী প্রমূখসহ অন্যান্যরা অংশ নেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular