বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মে দিবস পালিত

ঘাটাইলে মে দিবস পালিত

 

ঘাটাইলে মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঘাটাইল কলেজ মোড় চত্বরে ঘাটাইল উপজেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মা আহ্বায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম রনি, লুৎফর রহমান, শ্রমিক ফেডারেশনে সাধারন সম্পাদক রনি তালুকদার, আইন বিষয়ক সম্পাদক শিবলী সাদিক,এজিএস রঞ্জু আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও জি বি জি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি আবু সাইদ রুবেল । অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular