নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং অসহায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেরাগআলী বাজার, মোমিনপুর এলাকার ১০০ পরিবােরর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক। এছাড়াও মো মনিরুল ইসলাম, আজিজুল হাকিম, আশিকুর রহমান, মো: ফারুক হোসেন, বিল্লাল হোসেন, মো: তায়েব, ফেরদৌস, রফিকুল ইসলাম, রানা আহমদেদ, মামুন, সুমন রানা, সাগরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য মোঃ মনিরুল ইসলাম বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করা, নিয়মিত স্প্রে করা, আর মানুষকে হোম কোয়ারেন্টাইনের ব্যপারে সচেতন করে যাচ্ছি।
উল্লেখ্য, মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিগত সময়ে এলাকার বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষাথীরা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে এলাকার গরীব-দুখী মানুষের সাহায্য করে আসছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।