শফিকুল ইসলাম জয়: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সন্ত্রাসী হামলায় যুগান্তরের সাংবাদিক খান ফজলুর রহমান (৫০) গুরুতর আহত হয়েছে। রোববার রাত ৯টায় উপজেলার স্থানীয় একটি ফাষ্টফুডের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৯ টায় উপজেলার মুল ফটকের পাশে ফাষ্টফুডের দোকানে যুগান্তর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমানসহ কয়েকজন সাংবাদিক চা খাওয়ার সময় সন্ত্রাসীরা হঠাৎ স্টীলের পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। পরে তার সহকর্মী ও আশে পাশের লোকজন মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
#বিস্তারিত আসছে…
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।