ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে চলছে লাল মাটির টিলা কাটার মহাৎসব। কোনভাবেই থামানো যাচ্ছেনা লালমাটির পাহাড় কাটা। মাটি খেকোদের ভেকুর ( মাটি কাটার যন্ত্র) থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে লাল মাটির পাহাড়। স্থানীয় প্রশাসনের জেল জরিমানা, মাটি ভর্তি ট্রাক ও ভেকু আটক করেও থামানো যাচ্ছেনা মাটি কাটার মহাৎসব।
বৃহস্প্রতিবার পাহাড়ের লাল মাটি ও ফসলি জমির মাটি বহনের দায়ে ৮টি ১০ চাকার ড্রাম ট্রাক জব্ধ করেছে পুলিশ।
ঘাটাইল উপজেলার আয়তনের প্রায় অর্ধেকই পাহাড়ী অঞ্চল। প্রতিবছরই মাটি খেকোরা প্রকাশ্যে পাহাড়ের টিলা কেটে ধংস করলেও পাহাড় কাটার সাথে জড়িত প্রভাবশালীরা থাকছে ধরা ছোয়ার বাইরে। পাহাড়ে বছরের পর বছর এ ধ্বংস নীলা চলার কারনে বিপন্ন হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে জীববিচিত্র। অপরদিকে গ্রামীণ সড়কে মাটিভর্তি ভারী যান চলাচলের ফলে ভেঙ্গে যাচ্ছে সড়ক।
দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, নলমা, ছনখালা, গারোবাজার, কাজলা, সাগরদিঘী টেপুকুশারিয়াসহ বিভিন এলাকায় পাহাড় কাটার মহাৎসব চলছে।
পাহাড়ের লাল মাটি ও ফসলি জমির মাটি পরিবহনর দায় আজ বহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল ও পুলিশ অভিযান চালিয়ে ঘাটাইল কলেজ মোড় এলাকা থেকে মাটি ভর্তি ১০ চাকার ৮টি ড্রাম ট্রাক জব্ধ করে। পরে মাটি ভর্তি ট্রাকগুলা থানায় নিয়ে যায়। আটক করা ট্রাকের এক চালক সোলায়মান হাসনর (২৮) জানান, মালিক গাড়ি চালাতে বলেন তাই চালাই। লালমাটি কাটা অপরাধ কিনা তা জানি না।
ট্রাক আটকের বিষয়ে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলন, প্রকাশ্যে খোলামেলাভাবেই চলছে পাহাড়ের লালমাটি কাটা। মাটিভর্তি গাড়িগুলাও চলে বেপোরায়া। গাড়ির নাই কাগজপত্র ঠিক। বিভিন্ন অভিযোগে রাতভর উপজেলার পাহাড়ী এলাকা ও টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক থেকে ট্রাকগুলা আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী জানান, মাটি কাটার অভিযোগে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিনিয়ত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এটা বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।