ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে এমডিসি ঘাটাইল, এমডিসি মোমেনশাহী পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা ১২ টার দিকে ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তারেক আহমেদ।
এ সময় জিওসি মেজর জেনারেল তারেক আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
পতাকা উত্তোলন উপলক্ষে তিনি আরও বলেন, একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুজকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ সালাউদ্দিন সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেনসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা।
