ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও মটোরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল সোমবার রাতে উপজেলার জোড়দীঘি হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মুহাম্মদ আলী রাজু ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের হাতিমারা গ্রামের সিদ্দীক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে মুহাম্মদ আলী রাজু ও আসাদুল ইসলাম মটোরসাইকেলযোগে সাগরদীঘি থেকে সখিপুর যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মুহাম্মদ আলী রাজুকে মৃত ঘোষণা করেন।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
