সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

ঘাটাইলে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ“বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে শনিবার সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চোযারম্যান শহিদুল ইসলাম লেবু, বিআরডিবির চেয়ারম্যান মোঃ রুহুল আমীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদার প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular