বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

টাঙ্গাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর বিরুদ্ধে অনাস্থা দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানদের মানহানি আপত্তিকর অশালীন ও অশ্রাব্যভাষায় গালমন্দ ও প্রাননাশের হুমকি, আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সরকারি উন্নয়নমুলক কাজে চরম বাধা সৃষ্টির অভিযোগ এনে এ অনাস্থা দেয়া হয়। এতে ইউনিয়ন পরিষদের ১১ চেয়ারম্যান, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ও ১ জন সংরক্ষিত আসনের সদস্য রয়েছেন। বুধবার বিকেল ৫ টার দিকে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের কাছে দেয়া অনাস্থা পত্রটি গ্রহন করার পর ইউনয়ন পরিষদ আইনের সংশ্লিষ্ট ধারা মতে তা অগ্রায়ন করে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে প্রেরন করেছেন।

জানতে চাইলে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু বলেন, আমি কোন অনিয়মও করি নাই, মানুষের সাথে খারাপ আচরনও করি নাই। এটা একটা ভিত্তিহীন বিষয়। রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন এইটা। উপজেলা প্রশাসনের কোন বিষয়ে দুর্নীতি বা অনিয়ম আমার নাই। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকজন চেয়ারম্যান আমাকে জানিয়েছে তাদের কাছ থেকে জোড় পুর্বক সাক্ষর নেয়া হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular