শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল হাসপাতালে ডিজিটাল এক্স-রে ও জিন এক্সপার্ট মেশিন স্থাপন

ঘাটাইল হাসপাতালে ডিজিটাল এক্স-রে ও জিন এক্সপার্ট মেশিন স্থাপন

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ও জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয় কতৃক এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, এম,বি,ডি,সি’র পরিচালক অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম। এ সময় বক্তারা নিজের দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন আন্তরিরক ভাবে রোগীদের সেবা দিয়ে নিজেদেরকে একজন মানবিক ডাক্তার হিসাবে গড়ে তোলার আহবান জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌর সভার মেয়র শহিদুজ্জামান খান, বিএমএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডাঃ সৈয়দ ইবনে সাইদ, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শহিদুল্লাহ কায়সার, টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন বিএম রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধক্ষ্য শামসুল আলম মনি, ডাঃ আলমগীর কবীর, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular