বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeদেশের খবরচট্টগ্রাম হাটহাজারীতে তারেক রহমানের উপহার

চট্টগ্রাম হাটহাজারীতে তারেক রহমানের উপহার

মো. আবু শাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাবের মধ্যেও থেমে নেই জাতীয়তাবাদী দল বিএনপি। চট্টগ্রাম হাটহাজারীতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান খোকন,সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এর নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার (ত্রাণ) বিতরণ করা হয়।

শুক্রবার (৮ই মে) রাতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, কলেজ ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দীনের পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষদের পাশে উপহার নিয়ে হাজির হয় ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম বাবু,যুগ্ম-সম্পাদক কাজী রাশেদ,হাটহাজারী পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী এরশাদ,যুগ্ম-আহবায়ক মোঃহোসেন,হাটহাজারী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক জিয়াউদ্দিন মিজান,সিঃসহ সভাপতি আবু মনসুর,মিনহাজ মাছুম বাবু,আফনান,মোঃজুনু,মোঃ রিমন, মো মোরশেদ,জুয়েল দাশ, জিসান, সাজ্জাদ জনি,গাজী রাসেল,ইমন,নুরুদ্দিন,কায়েছ,তাসিন প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular