শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
Homeদেশের খবরচার বছরের শিশুকে ধর্ষণ!

চার বছরের শিশুকে ধর্ষণ!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত হারিস মিয়াকে আটক করেছে পুলিশ।

আটক হারিস মিয়া তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের কুবেদ আলীর ছেলে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে শিশুটিকে তুলে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে হারিস মিয়া। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, গ্রামবাসী ধর্ষক হারিস মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানা পুলিশের ওসি নন্দন কান্তি ধর বলেন, তাহিরপুর সীমান্ত এলাকায় একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষক হারিস মিয়াকে গ্রামবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular