নিজস্ব প্রতিনিধি: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ঐতিহ্যবাহী এই সংগঠনটিকে গান করলেন কণ্ঠশিল্পী জীবন খান। জীবন নিজেও সংগঠনটির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত।
গান করার পাশপাশি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন জীবন।
‘জেগে উঠো ছাত্রলীগ, শুভ হোক জন্মদিন, তোমার বিস্মৃতি বিশ্ব জুড়ে, শিক্ষা শান্তি প্রগতিতে, বঙ্গবন্ধুর হাতে গড়া, আমাদের এই ছাত্রলীগ…’ নিজের লেখা এমন কথামালায় গানের সংগীত নির্দেশনা দিয়েছেন জীবন নিজেই। কম্পোজিশন করেছেন রাফি মোহম্মদ। ‘গানের টাইটেল জেগে ওঠো ছাত্রলীগ। ‘
জীবন খান বলেন, এই গান অনেক সময় নিয়ে যত্ন করে করার চেষ্টা করেছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে এবং সবার ভালো লাগলেই আমার এই গানের পেছনে যে শ্রম দিয়েছি তা সার্থক হবে। গানের পেছনে যারা সহায়তা করেছেন কৃতজ্ঞ তাঁদের নিকট। শিগগির গানটি মুক্তি পেতে যাচ্ছেও বলে তিনি জানান।
২০১৪ সালে জীবন খান এর প্রথম একক অ্যালবাম ‘জীবন জুড়ে তুমি’ প্রকাশিত হয়।
এই অ্যালবামের ‘পরাণে বেঁধে পরাণ’,’জীবন জুড়ে তুমি’, ‘হৃদয়ের একা পথে’ গানগুলো শ্রোতাপ্রিয় হয়। ২০১৬ সালে প্রকাশিত হয় ‘মায়া ডোরে। ‘ এছাড়াও বেশ কিছু একক গান প্রকাশিত হয়েছে তার।
