শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeখেলাধুলাছাত্রলীগের স্লোগান হওয়া উচিত, আমরা দুর্নীতি করব না: মাশরাফি

ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত, আমরা দুর্নীতি করব না: মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, ‘মুজিব বর্ষকে সামনে রেখে আমি আশা করি বাংলাদেশ ছাত্রলীগের একটি স্লোগান হওয়া উচিত, আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং দুর্নীতি করতে দেব না, দুর্নীতি করব না।’ সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ঢাবির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন কালে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় মাশরাফি ছাত্রলীগকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের ছোট যারা আছে তাদের ভালো শিক্ষা দেব এবং আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত জানিয়ে মাশরাফি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। এখান থেকে বাংলাদেশের সমস্ত ইতিহাসের সৃষ্টি বলা যায়। আপনারা ভালো ভালো কাজ করবেন। আপনাদের ভালো কাজগুলো বরাবরের মতোই ইতিহাস হয়ে থাকবে। আপনারা একেকজন ইতিহাস হয়ে উঠবেন এটাই আশা করি।’

এই ক্রিকেটার বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন আমি মনে করি আপনারা সে স্বপ্ন নিয়ে এসেছেন এবং সেটা পূরণ করতে কাজ করে যাবেন। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করতে পারেননি। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে স্বপ্ন পূরণ করছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। আশা করি আপনারা সে স্বপ্ন লালন করেন এবং তাকে সহযোগিতা করবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। কারণ প্রথমত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, দ্বিতীয়ত আপনারা তরুণ সমাজ। আমি বিশ্বাস করি আপনারা সমস্ত ভালো কাজের সাথে জড়িয়ে থাকবেন। আপনাদের ভালো কাজগুলো একটি নিদর্শন হয়ে থাকবে সামনে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular