বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরজাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সখীপুর পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সখীপুর পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল।

পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সকলকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়া তিনি উপজেলায় কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক সখীপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইল; উপজেলা নির্বাহী অফিসার, সখীপুরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular