নিজস্ব প্রতিবেদক, ফরমান শেখ: তৃতীয় ধাপে দেশের আরও ৬৪টি পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী মাসের ৩০ জানুয়ারি। আর এই ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। এ ধাপের পৌরসভা নির্বাচনে টাঙ্গাইলের রয়েছে ৫টি পৌরসভা।
আজ সোমবার বিকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পৌরসভাগুলো হচ্ছে- ১। টাঙ্গাইল সদর, ২। ভূঞাপুর, ৩। সখীপুর, ৪। মধুপুর ও ৫। মির্জাপুর পৌরসভা।
পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ৩ জানুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহার ১০ জানুয়ারি পর্যন্ত। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
