নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের পার্ক বাজারে প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে ও প্রশাসনের সহযোগিতায় টাঙ্গাইল পার্ক বাজারে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারে যেসব অবৈধ দোকানপাট রয়েছে তাদেরকে আমরা ৪/৫ বার লিগাল নোটিশ দিয়েছি। নোটিশ দেয়ার পরেও তারা অবৈধ দোকানগুলো অন্যত্র সরিয়ে নেয়নি। এ জন্য সরকারের নির্দেশ ক্রমে মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
তিনি বলেন, পার্কবাজার ছাড়াও করটিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের টিম উচ্ছেদ কার্যক্রম চালায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।