সোমবার, জুন ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের বংশাই নদীতে ঐতিহ্যবাহী ডুবের মেলা

টাঙ্গাইলের বংশাই নদীতে ঐতিহ্যবাহী ডুবের মেলা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশড়া-সৈয়দামপুর গ্রামে বংশাই নদীর পূর্ব-উত্তর তীরে ডুবের মেলা অনুষ্ঠিত হয়েছে। মাঘী পূর্ণিমায় এই ডুবের মেলা প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। যা মানুষের মুখে মুখে ডুবের মেলা নামে পরিচিত। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলা যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা উপলক্ষে নদীর র্তীরে দেবতা (মাধব ঠাকুর) এর মূর্তি অধিষ্ঠিত করা হয়। হিন্দু সম্প্রদায় তাদের পাপ মোচন উপলক্ষে ভোরে মানত ও গঙ্গাস্নান পর্ব সমাপণ করে। পূজা ও স্নান (গোসল) উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়।

এই মেলায় গ্রামীণ ঐতিহ্যের বাঁশবেত, কাঠ-মাটির তৈজস ও আসবাবপত্র পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রকার খাবার এবং ছোটদের আকর্ষণীয় খেলনা ও ব্যবহার্য্য জিনিসপত্র পাওয়া যায়। মেলা উপলক্ষে জেলার দূর দূরান্ত থেকে আগত জনগনের পূজা ও স্নান (গোসল) পর্বে অংশগ্রহণ এবং কেনাকাটার দৃশ্য লক্ষণীয় ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, এই মেলা ব্রিটিশ শাসনামলে (বক্ত সাধু) নামে খ্যাত এই সন্যাসী (মাধব ঠাকুর) এর মূর্তি প্রতিস্থাপন করে পূজা অর্চনা শুরু করেন। এই পূজা উপলক্ষে তখন থেকে গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তখন থেকে ডুবের মেলা নামে পরিচিত।

ডুবের মেলা কমিটির সদস্য নিপেন্দ্র সরকার বলেন, মাঘী পূর্ণিমার সময় এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা উপলক্ষে দূর-দূরান্ত থেকে মানুষ আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে স্নান (গোসল) উৎসব। একদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় জমির আইল ধরে পায়ে হেঁটে এই মেলায় আসতে হয় দর্শনার্থীদের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular