বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের সংরক্ষিত আসনের সাবেক এমপি খালেদা পান্নার ইন্তেকাল

টাঙ্গাইলের সংরক্ষিত আসনের সাবেক এমপি খালেদা পান্নার ইন্তেকাল

নিউজ টাঙ্গাইল ডেস্ক :টাঙ্গাইলের সংরক্ষিত আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সদস্য অ্যাডভোকেট মিসেস খালেদা পান্না (৬৭) শনিবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার বাদ আসর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে রোববার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল জেলা ও দায়রা জজের এজলাস কক্ষে রেফারেন্সের পর দিনের জন্য আদালতের কার্যক্রম মুলতবী রাখা হয়।

দুপুরে টাঙ্গাইল বার সমিতির হল রুমে এক শোক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম। সভা পরিচালনা করেন বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নাছিমুল আক্তার নাছিম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular