রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অদম্য ইচ্ছা নিয়ে প্রতিবন্ধী সম্রাটের জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ

টাঙ্গাইলে অদম্য ইচ্ছা নিয়ে প্রতিবন্ধী সম্রাটের জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রতিবন্ধী জীবনে অদম্য উৎসাহ আর মনোবলকে পুজি করে আলোকিত জীবন গড়ার স্বপ্ন নিয়ে দুর্গম পথ পারি দিয়ে চলমান জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সম্রাট(১৩)। উপজেলার আব্দুল্লাহেল বাকী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাট তাঁর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে প্রতিবন্ধকতাকে পিছনে ঠেলে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে । সম্রাট উপজেলার হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক হাবিবুর রহমানের ছেলে।
সম্রাটের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুল্লাহেল বাকী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাট। জন্ম থেকেই তাঁর দু’টি পা বিকল। হুইল চেয়ারে বসে লিখে যাচ্ছে পরীক্ষার খাতায়। সে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে কখনো হামাগুড়ি কখনো বা হুইল চেয়ারে ভর করে মনের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে চলছে জীবন সংগ্রামের গন্তব্যে। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত সম্রাট জন্ম থেকেই শারিরীক প্রতিবন্ধি। শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ভাল ফলাফলের আশাও করছেও সম্রাট। সমাজের অন্যসব শিক্ষার্থীর মতোই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরী করার স্বপ্নও রয়েছে তাঁর। সে ২০১৪ সালের প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছিল সে। এবার সে ভাল ফলাফলের আশা নিয়ে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। নিত্য অভাবী হাবিবুর রহমানের চার সন্তান। দুই ছেলে দুই মেয়ে। বড় মেয়েও প্রতিবন্ধী। শৈশব থেকেই পড়ালেখা প্রতি প্রবল ঝোঁক ছিল সম্রাটের। ছেলে প্রতিবন্ধী হলেও লেখা পড়া করানো বাবারও খুব ইচ্ছে। সরকারী-বেসরকারী ও বিত্তবানদের সহযোগিতা পেলে সম্রাট শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠতে পারে সম্রাটের জীবন এমনটা আশা বাবার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুস সামাদ বলেন, সম্রাট প্রতিবন্ধী থাকলেও তাঁর মনে অনেক জোর রয়েছে। হামাগুড়ি দিয়ে সম্রাট প্রায় প্রতিদিন বিদ্যালয়ে আসতো। পরে সম্রাটকে বিদ্যালয় থেকে একটি হুইল চেয়ার দেওয়া হয়। এর পর থেকে তার বাবা-মা হুইল চেয়ারে বসিয়েই বিদ্যালয়ে নিয়ে আসতো। দোয়া করি সম্রাট পরীক্ষায় ভাল ফলাফল করুক।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়। তারাও শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নের অংশ গ্রহণ করতে পারবে। সম্ভাবনাময় প্রতিবন্ধীরা যাতে অকালে ঝড়ে না পড়ে সে জন্য সমাজের সকলকে এগিয়ে আসা উচিৎ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular