বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অবহেলিতদের মুখে হাসি ফুটাল 'মানুষের কল্যাণে মানুষ' পেল ঈদ উপহার

টাঙ্গাইলে অবহেলিতদের মুখে হাসি ফুটাল ‘মানুষের কল্যাণে মানুষ’ পেল ঈদ উপহার

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউন পরিস্থিতিতে এবার ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করে শতাধিক কর্মহীন ও অসহায়-হতদরিদ্র ও প্রতিবন্ধী শতাধিক বয়স্ক নারী-পুরুষ এবং সমাজের অবহেলিতদের মুখে হাসি ফুটাল টাঙ্গাইলের সামাজিক সেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন ‘মানুষের কল্যাণে মানুষ’।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারুল মাহবুব খানের নিজস্ব অর্থায়নে এই ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
এসময় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল পৌরসভা মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, বিশেষ অতিথি- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখা’র সভাপতি ও সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক অনিক রহমান বুলবুল প্রমূখ।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারুল মাহবুব খান বলেন- ‘করোনাকালে লকডাউনের কারণে অনেক দরিদ্র লোকজন কর্মহীন হয়ে পড়েছে, প্রতিবন্ধী বয়স্ক নারী-পুরুষরা রোজগার করতে পারেন না। এদিকে, আসছে ঈদ। তাই এসব অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে সামর্থনুযায়ী পাশে দাঁড়াতে চেস্টা করেছি।’
সমাজের অবহেলিত দরিদ্র মানুষদের জন্য করোনাকালীন এই বর্তমান সময়ে সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহবান জানিয়ে পারুল মাহবুব খান আরও বলেন- দরিদ্রদের যে কোন প্রয়োজনে আমাদের সংগঠন এগিয়ে আসবে এবং খাদ্য সহায়তা বিতরণের কার্যক্রম চলমান রাখবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular