নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে অস্ত্র, গুলি ও ৪০০ বোতল ফেনসিডিলসহ মো: রাসেল (২৯) নামের এক জনকে গ্রেফতার করছে ঘাটাইল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেল ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
এসময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মেড ইন ইউএসএ পিস্তল ও ৬০ রাউন্ড গুলি, একটি বিদেশী রিভালভার ও ৫ রাউন্ড গুলি, ৭.৬৫ পিস্তলের বিভিন্ন যন্ত্রাংশ ও ৩টি ম্যাগাজিন এবং ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ী এলাকায় অভিযান চালায়।
এসময় চিন্থিত সন্ত্রাসী রাসেলের নিজ বাড়ির ২য় তলায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে অস্ত্র ও মাদকসহ রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 