নিউজ টাঙ্গাইল ডেস্ক: পরিবারকে আত্মহত্যার ভয় দেখিয়ে মোটরসাইকেইল কিনেছিল ১৮ বছরের কিশোর মকবুল। শুধু তাই নয়, মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজের হাত কেটে ফেলতে চেয়েছিল সে। এক পর্যায়ে বাধ্য হয়ে গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে একটি আর.টি.আর মোটরসাইকেল কিনে দেয় পরিবার। আর সেই মোটরসেইকেলেই মকবুলসহ তার ২ বন্ধুসহ দেয়ালের সঙ্গে থাক্কায় প্রাণ হারায়।
শুক্রবার দুপুরে টাঙ্গাইলের উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী উচ্চ বিদ্যালয়ের চারমোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি।প্রাণ হারানো ৩ বন্ধু হলেন- উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মো. বাছেদের ছেলে মকবুল (১৮), মাটিকাটা গ্রামের মৃত রশিদের ছেলে আসাদুল (১৮) ও একই গ্রামের মো. ইলিয়াসের ছেলে রাকিব (১৭)।
শুক্রবার বেলা আড়াই টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী উচ্চ বিদ্যালয়ের চারমোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ওই ৩ বন্ধু পরিবহন ভেকু শ্রমিকের কাজ করতো। ৩ বন্ধু পরিবহন শ্রমিকের কাজ করতো।স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুলকে বৃহস্পতিবার নতুন একটি মোটরসাইকেল কিনে দেয় পরিবার। নতুন মোটরসাইকেল চালাতে নিষেধ করলেও শোনেনি সে। পরে ২ বন্ধু নিয়ে শুক্রবার ঘুরতে বের হয় মকবুল। পরে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে উপজেলার রুহুলী এলাকায় ওই স্কুলের পাশে পৌঁছলে পথিমধ্যে মোড় ঘুরাতে গিয়ে একটি দেয়ার সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় তারা। এরপর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব সত্যতা নিশ্চিত করে জানান- শুক্রবার ওই তিন কিশোর একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে দুপুরে উপজেলার রুহুলী উচ্চ বিদ্যালয়ের পাশের মোড় ৩ কিশোর বন্ধু দুর্ঘটনার কবলে পড়েন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
