শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতান করেছে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩, এর সদস্যরা। রোববার রাতে টাঙ্গাইল সদর বিশ্বাস বেতকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার রাতে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার সিংগরিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবির আহম্মদ (১৯), মৌলভীবাজার সদর -সৈয়ারপুর এলাকার মৃত কাসেম আলীর ছেলে মো. পারভেজ আলী (২৪), ও টাঙ্গাইল সদর বিশ্বাস বেতকা এলাকার মো. বেনু মির্জার ছেলে মো. আসিফ মির্জা (২০)।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর বিশ্বাস বেতকা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ পিস ইয়াবা, ৪ টি মোবাইল ফোন, ৬ টি সিম ও নগদ ১২,০০ টাকা সহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।

ধৃত আসামীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular