রবিবার, জুন ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলে কালিহাতীতে ৩৩৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার ভোরে কালিহাতী উপজেলার লিংক রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জেলার মধুপুর উপজেলার মোল্লা বাড়ী গ্রামের হাতেম আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫)। এ সময় ৩৩৫ পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ ৩ হাজার ৫০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট চাহিদা অনুযায়ী নিকট বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular