শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ৭৫ গ্রাম হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার্স ইনচার্জ শ্যামল কুমার দত্ত এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. হাফিজুর রহমান (২) ও ডিবির চৌখস পুলিশ সুপারের সদস্য শামসুজ্জামান, হাফিজুর রহমান (১) এর নের্তৃত্বে টাঙ্গাইল সদর থানাধীন আশেকপুর বাইপাস এলাকায় যুব উন্নয়র অধিদপ্তরের মেইন গেটের সামনে অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ফুলের ঝারু ও জুতোর ভিতর থেকে ৭৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যাহার মুল্য সাত লক্ষ টাকা।

গ্রেফতারকৃত মো. রফিকুল ইসলাম টাঙ্গাইল থানা বরুহা ইউনিয়নের মৃত. বছির উদ্দিন এর ছেলে। এ বিষয়ে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular