নিউজ ডেস্ক: র্যালি, মোটর শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা কমিউিনিটি পুলিশিং কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে মোটর শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।
পরে পুলিশ লাইনসের গ্রিলশেডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।
জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।