সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে নয় জনের মৃত্যু

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে নয় জনের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, জেলায় ৩২ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ১০ জনই টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা।

এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে চার হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২১ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular