টাঙ্গাইলে করোনায় মৃত তিনজনের দুইজনই ঘাটাইলের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত তিনজনের দুইজনই ঘাটাইলের। আজ বৃহস্পতিবার (১৪ মে) টাঙ্গাইল সিভিল সার্জন অফিস কর্তৃক প্রাপ্ত তথ্যে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। করোনায় মারা যাওয়া তাদের একজনের নাম মহিউদ্দিন, আরেকজনের নাম আব্দুল মান্নান।

আজ বৃহস্পতিবার (১৪ মে) টাঙ্গাইল সিভিল সার্জন অফিস জানায়, ঘাটাইলে গত কয়েকদিন আগে মৃত আব্দুল মান্নান (৪৫) নামে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনা উপসর্গ নিয়ে মান্নানের মৃত্যুর পর গত মঙ্গলবার (১২ মে) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে আজ প্রাপ্ত ফলাফলে জানা যায়, তিনি করোনাভাইরাস পজিটিভ। তার বাড়ী উপজেলার নরজনা গ্রামে।

এর আগে ২১ এপ্রিল ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্ত মহিউদ্দিন নামে এক যুবক মারা যান। তার বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনারদেউলি গ্রামে। তার বাবার নাম রুস্তম আলী। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল কর্তৃপক্ষ দুপুর পৌনে দুইটার দিকে তার ভাই সালামকে মহিউদ্দিনের মৃত্যুর বিষয়টি জানান।

সর্বশেষ তথ্য মতে ঘাটাইলে করোনায় আক্রান্ত হয়েছেন মোট চারজন। যাদের মধ্যকার দুইজনই মারা গেলেন। গতকাল ১৩ মে মোতালেব হোসেন নামক এক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানান্য টাঙ্গাইল সিভিল সার্জন অফিস। তিনি বর্তমানে টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও টাঙ্গাইলে এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান চিকিৎসক আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত চিকিৎসকের বাড়ি ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল পৌর এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

করোনায় আক্রান্ত ওই চিকিৎসকের নাম আব্দুল্লাহ আল মনসুর (৩০)। তার স্ত্রীও একজন ডাক্তার বলে জানা গেছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর