বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু; ৫টি বাড়ি লকডাউন

টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু; ৫টি বাড়ি লকডাউন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল শহরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। তিনি বেশ কয়েকদিন যাবত জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

স্থানীয়রা জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে ওই ব্যক্তিকে বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ওই হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট সুজাউদ্দিন তালুকদার  জানান, রোগীর স্বজনরা তাকে জানিয়েছেন, আগে থেকেই ওই ব্যক্তির অ্যাজমা সমস্যা ছিল। গত কয়েকদিন যাবত তিনি জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। টাঙ্গাইলে যেহেতু আইসিইউ সুবিধা নেই তাই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম জানান, ওই ব্যক্তির করোনা ভাইরাসের উপসর্গ ছিল। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির বাড়িসহ আশেপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। আর মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular