মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে অর্থদণ্ড

টাঙ্গাইলে কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে হোম কোয়ারেন্টেন না মেনে বাড়ির বাইরে যাওয়ায় প্রবাস ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৯শে মার্চ) দুপুরে উপজেলার বাইমহাটী প্রফেসর পাড়া এলাকায় জাকির হোসেন (৪০) নামের এক প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাঈনুল হক এই অর্থদণ্ড দেন।

তিনি পৌরসদরের বাইমহাটী প্রফেসর পাড়া গ্রামের মো. ফিরোজ হোসেনের ছেলে বলে জানা গেছে। তিনি গত ৮ই মার্চ সৌদি থেকে দেশে ফিরেছেন।

ঠিক এর কিছুক্ষণ আগেই হোম কোয়ারেন্টাইন মেনে না চললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে করোনা মোকাবেলায় প্রস্তুতি সভায় হুঁশিয়ারি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের আমরা কঠোর নজরদারিতে রেখেছি। কেউ যদি হোম কোয়ারেন্টাইন অম্যান্য করে তবে সামনে আরও কঠিন সাজা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ব্যক্তি, পরিবার ও সামাজিক সচেতনতাই করোনা মোকাবেলা সবচেয়ে সহজ ও কার্যকরি উপায়। তাই হোম কোয়ারেন্টাইন মানার ক্ষেত্রে প্রবাসীদের আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেব মতে মার্চ মাসের ১৮ তারিখ পর্যন্ত টাঙ্গাইলের মির্জাপুরে ১৭১ জন প্রবাসী দেশে ফিরেছেন। এদের মধ্যে ৬৪ জনের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পূর্ন হয়ে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৭জন।

খাতা কলমের হিসেবে হোম কোয়ারেন্টাইনের এমন চিত্র অঙ্কিত হলেও উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে প্রবাসীদের উদাসীনতার। কেউ কেউ বুক ফুলিয়ে ঘুরছেন বাজার ঘাটে। কেউ কেউ আবার বিয়ের প্রস্ততিও নিচ্ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular