নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলর কাগমারী ব্রিজের রাস্তার পাশে খরের গাদার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৯ আগস্ট) দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানাযায়, শুক্রবার দুপুরের দিকে রাস্তার পাশে এক খরের গাদা পরিস্কার করতে গিয়ে এলাকাবাসী গলিত একটি মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে কে বা কারা এক থেকে দেড়মাস আগে হত্যার পর খরের গাদার নিচে ফেলে রেখে যায়।
পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।