টাঙ্গাইলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিকী

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও প্রতিকী অনশন করেছে জেলা বিএনপির একাংশ

সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা প্রতিকী অনশনে এসে সমবেত হয়।

পরে প্রতিকী অনশনে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম ঝলক, করটিয়া সা’দত কলেজের সাবেক জি,এস বাবুল চৌধুরী, টাঙ্গাইল সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন আলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েলসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর