সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে গাছের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে গাছের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে গাছের চাপায় আব্দুর রহিম সিকদার (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আব্দুর রহিম সিকদার উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামের আব্দুস সামাদের ছেলে। এদিকে সড়কে গাছ পড়ে যাওযায় ঘাটাইল-সাগরদিঘী সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতের পারিবারিক এবং ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মিঠু জানান, সকালের দিকে রহিম প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলযোগে তার সন্তানকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় দিতে যায়।

পরে তাকে দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঘাটাইল-সাগরদিঘী সড়কের ধলাপাড়া এলাকায় হঠাৎ একটি মরা আকাশমনি গাছ তার উপর ভেঙে পড়ে। এতে গাছের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular