বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে গাড়ি চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, প্রাণে রক্ষা পেল শিশু সন্তান

টাঙ্গাইলে গাড়ি চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, প্রাণে রক্ষা পেল শিশু সন্তান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়ক পাড় হতে গিয়ে গাড়ি চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তাদের এক শিশু সন্তান।

গত শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০) এবং তাদের ছেলে আহতের নাম দিবস দাস (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে রঞ্জিত স্ত্রী ও সন্তান নিয়ে মহাসড়ক পৌলী এলাকায় সড়ক পাড় হচ্ছিলেন। পথিমধ্যে একটি অজ্ঞাত গাড়িতে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার স্ত্রীর মৃত্যু হয়। এতে আহত হয় রঞ্জিতসহ তার ছেলে। পরে হাসপাতালে রঞ্জিত দাসের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে মহাসড়কের পৌলী এলাকা থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতের মৃত্যু হয়। তার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular