বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে গৃহকর্মীকে ধর্ষণ; দুই ভাই আটক

টাঙ্গাইলে গৃহকর্মীকে ধর্ষণ; দুই ভাই আটক

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে এক গৃহকর্মী (১৪)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার ভোর রাতে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, বাসাইল কালীবাড়ী এলাকার খোকা বাবুর ছেলে সিজান (২৪) ও রিপন (৩২)। ধর্ষণের শিকার ওই গৃহকর্মী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ওই কিশোরী ঢাকার মিরপুর-২ সি-ব্লক এলাকার মাসুদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। ২০১৯ সালের ১৬ জুলাই মাসুদের স্ত্রী রিপা (২৮) চিকিৎসার জন্য ভারতে যান। যাওয়ার আগে ওই গৃহকর্মীকে রিপা তার বাবার বাড়ি বাসাইলে রেখে যায়। ওই রাতেই রিপার ভাই সিজান গৃহকর্মীকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করা হয়। ওই কিশোরী বাড়িতে যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখা হতো। বিষয়টি সিজানের বড় ভাই রিপনকে জানালেও তিনি কোন কর্ণপাত করেননি।

বিষয়টি গোপনে ওই কিশোরী তার মাকে জানায়। এরপর রিপা ভারত থেকে দেশে ফিরলে তাকে ধর্ষণের বিষয়টি অবহিত করা হয়। রিপা তার ভাই সিজানের সাথে ওই কিশোরীর বিয়ে দেয়ার আশ্বাস দিয়েও সেটি বাস্তবায়ন করেননি। এমতাবস্থায় কোন উপায়ন্তর না পেয়ে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ধর্ষণের শিকার ওই গৃহকর্মী কিশোরীর মা বাদি হয়ে সিজান, রিপন ও রিপাকে আসামী করে বাসাইল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

বাসাইল থানার এসআই বিল্লাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় দুই ভাইকে আটক করে শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত রিপা পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular