• ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: চা দোকানে উচ্চস্বরে গানের সাউন্ড কমানোর কথা ও মানা করার ঘটনাকে কেন্দ্র টাঙ্গাইলের কালিহাতীতে দুই গ্রামের সংঘর্ষে জহুরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও পাঁচজন।

নিহত জহিরুল ইসলাম উপজেলার পাইকড়া ইউনিয়নের সিহরাইল গ্রামের ছাইদুল মিয়ার ছেলে। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় গোপালপুর গ্রামে একটি দোকানে চা খাচ্ছিলেন শিহরাইল গ্রামের মো আজিজুল ইসলাম। এ সময় গানের সাউন্ড কমানো ও উচ্চস্বরে গান না বাজানো নিয়ে ওই এলাকার কয়েকজন বখাটে তার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এ সময় তারা আজিজুলকে বেধড়ক মারপিট করে।

এরই জেরে আজ শুক্রবার শিহরাইল গ্রামের কয়েকজন মিলে গোপালপুর গ্রামে গিয়ে স্বানীয় ইউপি সদস্যসহ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ খবর পেয়ে গ্রামের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিহতের ছোট ভাই নুরুর (২৫) অবস্থা আঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর