শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চিকিৎসক-পুলিশসহ করোনা আক্রান্ত ৫০

টাঙ্গাইলে চিকিৎসক-পুলিশসহ করোনা আক্রান্ত ৫০

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে নতুন করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ৫ পুলিশ সদস্যসহ জেলায় ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৯৬৫ জন।

এদের মধ্যে সুস্থ রোগী ৫৩৩ জন। মারা গেছেন ২১ জন। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন ৩৯৩ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ৩২টি। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ৫ পুলিশ সদস্যসহ ২০ জন। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার ও হাসপাতালের কমপাউন্ডারসহ ৫ জন। টাঙ্গাইল সদর উপজেলায় ১৫ জন। দেলদুয়ারে পাঁচজন। মধুপুরে চারজন ও গোপালপুর উপজেলায় একজন রয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪ জন চিকিৎসাধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular