টাঙ্গাইলে চেক জালিয়াতির মামলায় একজনের ৩ মাসের কারাদণ্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক : চেক জালিয়াতির মামলায় এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গত (১৮ আগস্ট) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন। দণ্ডিত ফিরোজ সিদ্দিকী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র বাজার এলাকার রহমান সিদ্দিকীর ছেলে। ফিরোজ সিদ্দিকী এসআর কর্পোরেশনের প্রোপাইটর।

জানা যায়, বিগত ২০১৪ সালে (৭ আগস্ট) ফিরোজ সিদ্দিকী জাহানারা আলমের কাছে নগদ ২ লাখ টাকা ধার নেয়। পরবর্তীতে ফিরোজ সিদ্দিকী জাহানারা আলমকে ২ লাখ টাকার একটি চেক দেয় (চেক নং- সি.ডি ২১৩৬৪৪৫)। সেই চেকটি জাহানারা আলম বিগত ২০১৪ সালের (২২ আগস্ট) এ.বি ব্যাংকে টাকা উত্তোলনের জন্য জমা দেয়। কিন্তু সেই চেকটি টাকা উত্তোলন না করতে পেরে পরবর্তীতে ফেরত আসে। পরে বিষয়টি জাহানারা আলম ফিরোজ সিদ্দিকীকে জানায়।

ফিরোজ সিদ্দিকী জাহানারা আলমকে টাকা দেয়ার কথা বলে বিভিন্নভাবে কালক্ষেপন করতে থাকে। পরবর্তীতে জাহানারা আলম বাদি হয়ে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। পরে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক চলতি বছরের গত (১৮ আগস্ট) ফিরোজ সিদ্দিকীর অনুপস্থিতিতে এ রায় দেয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর