শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলটাঙ্গাইলে ছাত্রকে যৌন নির্যাতনে ঘটনায় বখাটে গ্রেফতার

টাঙ্গাইলে ছাত্রকে যৌন নির্যাতনে ঘটনায় বখাটে গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে ৫ম শ্রেণীর ছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় পুলিশ অভিযুক্ত টিটু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে। শুক্রবার সকালে পুলিশ টিটু মিয়াকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে উপজেলার দাপনাজোড় এলাকায় ৫ম শ্রেণীর এক ছাত্রকে যৌন নির্যাতনের পর বখাটে টিটু মিয়া আত্মগোপনে চলে যায় । পরে গত বুধবার ওই স্কুল ছাত্রের বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত টিটু মিয়াকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে বাসাইল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. বিল্লাল হোসেন বলেন, গ্রেফতারের পর টিটুকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় তিনি আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular