সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ছেলে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রী নিহত

টাঙ্গাইলে ছেলে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে (৮ম) শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে । তবে ওই ছেলে বন্ধুর পরিচয় পাওয়া যায়নি। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এদুর্ঘটনা ঘটে ।

নিহত ওই ছাত্রী চট্রগ্রামের নাসির উদ্দিনের মেয়ে নুসরাত জাহান। তারা এলেঙ্গা এলাকার বাসা ভাড়া করে থাকতো। ওই ছাত্রী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের (৮ম) শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটী যাচ্ছিলো। এসময় ওই স্কুল ছাত্রী তার ছেলে বন্ধুকে নিয়ে রেল লাইনে ঘুরতে যায়। পরে ওই ছাত্রী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মরদেহ রেখে পালিয়ে যায় তার ছেলে বন্ধু।

বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার (ইনচার্জ) মাছুম আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রী নিহতের বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular