নিউজ ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাতুলী ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম।
কাতুলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাদের তুলা, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু তাহের, সদস্য সচিব ফকির শাহ আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য মো. ইলিয়াসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জাতীয় পার্টির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
