বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইলে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে পার্টির দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

দিনটি উপলক্ষে শনিবার (১ জানুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আবুল কাশেম।

সভায় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহের, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফকির শাহ-আলম, আবুল হোসেন, সদস্য খোরশেদুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাইদ, ঘালা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ লতিফ, মগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ। এসময় জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular